বাগেরহাটে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রবাসীর অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ তরুনীর বিরুদ্ধে


বাগেরহাট নিউজ ২৪ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন /
বাগেরহাটে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রবাসীর অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ তরুনীর বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক,

বাগেরহাটের কচুয়ায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মোঃ খোকন হোসেন ইমন (২৭) নামের এক প্রবাসীর কাছ থেকে অর্ধলক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক তরুনীর বিরুদ্ধে। এ ঘটনার আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ওই প্রবাসী।

চাঁদপুর জেলার বাসিন্দা মোঃ খোকন হোসেন ইমন জানান, তার সাথে বাগেরহাটের কচুয়া উপজেলার মাদারতলা গ্রামের আক্তাস আলীর মেয়ে নাবিলা (২১)র প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্ক থাকায় নাবিলা বিভিন্ন সময় তার কাছ থেকে বিভিন্ন সময় নানা অজুহাতে মোট ৫০ হাজার টাকা নেন।

বিয়ের বিষয়ে দুই পরিবারের মধ্যে আলোচনা হলেও পরবর্তী সময়ে নাবিলা নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যেতে থাকেন। একপর্যায়ে তিনি ইমনের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন এবং মুঠোফোন নম্বর ব্লক করে দেন বলে অভিযোগ করা হয়েছে।

ইমনের দাবি, নাবিলা ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগের চেষ্টা করেও কোনো সমাধান পাননি। পরে তিনি প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন। এ ঘটনায় কচুয়া থানায় অভিযোগ দেওয়া হবে বলে জানান ইমন।

এ বিষয়ে জানতে নাবিলার নাম্বারে বার বার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেনি।