আজ দুই দফায় ২০ নেতা সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টার সঙ্গে


বাগেরহাট নিউজ ২৪ ডেস্ক প্রকাশের সময় : মে ২৫, ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন /
আজ দুই দফায় ২০ নেতা সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টার সঙ্গে

নিজস্ব প্রতিবেদক

আজ বিকেলে অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন ২০ রাজনৈতিক নেতা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ রবিবার বিকেলে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের ২০ জন নেতা দুটি ধাপে সাক্ষাৎ করবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, প্রথম পর্বে সাক্ষাৎ হবে বিকেল ৫টায় এবং দ্বিতীয় পর্বে সন্ধ্যা ৬টায়।

প্রেস উইংয়ের পাঠানো তালিকা অনুযায়ী, প্রথম ধাপে যেসব রাজনৈতিক নেতারা সাক্ষাৎ করবেন তারা হলেন:

  • কর্নেল (অব.) অলি আহমেদ, সভাপতি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)
  • মাহমুদুর রহমান মান্না, সভাপতি, নাগরিক ঐক্য
  • সাইফুল হক, সাধারণ সম্পাদক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
  • জোনায়েদ সাকি, প্রধান সমন্বয়কারী, গণসংহতি আন্দোলন
  • হাসনাত কাইয়ুম, প্রধান সমন্বয়কারী, রাষ্ট্র সংস্কার আন্দোলন
  • মুজিবর রহমান মঞ্জু, চেয়ারম্যান, এবি পার্টি
  • মুজাহিদুল ইসলাম সেলিম, সাবেক সভাপতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)
  • খালেকুজ্জামান ভূঁইয়া, উপদেষ্টা, বাসদ কেন্দ্রীয় কমিটি
  • টিপু বিশ্বাস, সমন্বয়কারী, জাতীয় গণফ্রন্ট
  • শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সাধারণ সম্পাদক, জাতীয় সমাজতান্ত্রিক দল–জেএসডি

দ্বিতীয় ধাপে যাঁরা সাক্ষাৎ করবেন, তাঁদের মধ্যে রয়েছেন:

  • মাওলানা সাজিদুর রহমান, মহাসচিব, হেফাজতে ইসলাম
  • মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশ
  • মাওলানা মামুনুল হক, আমির, বাংলাদেশ খেলাফত মজলিস
  • আহমেদ আবদুল কাদের, মহাসচিব, খেলাফত মজলিস
  • মাওলানা আজিজুল হক ইসলামাবাদি, যুগ্ম মহাসচিব, হেফাজতে ইসলাম
  • মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মহাসচিব, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ
  • নুরুল হক নুর, সভাপতি, গণ অধিকার পরিষদ
  • মাওলানা মুসা বিন ইজহার, মহাসচিব, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি
  • মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, মহাসচিব, ইসলামী ঐক্য জোট

উল্লেখ্য, প্রেস উইংয়ের বিজ্ঞপ্তি ধরে কয়েকটি দল সংগঠনের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁদের নেতাদের পূর্ণাঙ্গ নাম ও পদবী পাওয়া যায়। নানা ক্ষোভ ও হতাশা থেকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পদত্যাগ করার কথা ভাবছেন, এমন খবরে গত বৃহস্পতিবার রাত থেকেই সব মহলে আলোড়ন সৃষ্টি হয়। এমন পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর আগ্রহে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শুরু হয়। শনিবার বৈঠক হয় বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে। এরই ধারাবাহিকতায় আজও বিভিন্ন দলের সঙ্গে বৈঠক হবে।