
নিজস্বপ্রতিবেদক,
“কৃষক বাঁচলে দেশ বাঁচবে” এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের কচুয়া উপজেলার আন্দারমানিক এলাকায় কৃষকদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা পৌঁছে দিলেন জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষি বিপ্লবের কথা স্মরণ করে বলেন, বিএনপি কৃষক ও শ্রমিকদের দল।
তীব্র গরমেও কৃষকদের পাশে থেকে তাদের খোঁজখবর নেন ছাত্রদল নেতারা। এ সময় কৃষকদের মাঝে গেঞ্জি, ক্যাপ, পানি ও স্যালাইন বিতরণ করা হয়।
জেলা ছাত্রদল নেতা শেখ আল মামুন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশের কৃষি নতুন দিগন্ত উন্মোচন করেছিল। তার বলিষ্ঠ নেতৃত্বে ক্ষুধাপীড়িত বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিল।
আগামীতে বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমান কৃষকদের জন্য সারের দাম কমিয়ে দেবেন যাতে উৎপাদন খরচ কমে যায় এবং কৃষকরা লাভবান হন। শুধু তাই নয়, কৃষকদের জন্য বিভিন্ন বীমা চালু করা হবে এবং বন্যা, খরাসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকবে সরকার। এছাড়াও কৃষকদের জন্য ফারমার্স কার্ডের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
আল ইমরান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা উন্নয়ন পরিকল্পনার কথা প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে পৌঁছে দেওয়ার জন্য তারা কাজ করছেন। তারই অংশ হিসেবে আজ তারা কচুয়ার আন্দারমানিক এলাকায় এসেছেন কৃষকদের কাছে তারেক রহমানের ভাবনা ও সালাম পৌঁছে দিতে।
ওয়ালিদ হোসাইন বলেন, তারেক রহমানের ৩১ দফা বাগেরহাটের প্রান্তিক জনগণের মাঝে জানাতে জেলা ছাত্রদল বদ্ধপরিকর।
কৃষক রউফ তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে বলেন, তারা চান তারেক রহমান দেশে ফিরে এসে তাদের পাশে থাকেন। বিএনপি যদি তাদের জন্য এসব কাজ করে, তবে তারা ধানের শীষে ভোট দেবেন।
আরেক কৃষক সালাম ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই গরমে তারা গেঞ্জি, ক্যাপ, পানি, স্যালাইন ও কিছু খাবারের ব্যবস্থা করেছেন।
তারেক রহমানের বার্তা কৃষকদের কাছে পৌঁছে দিতে বাগেরহাট জেলা ছাত্রদলের শেখ আল মামুন, আল ইমরান, ওয়ালিদ হোসাইন, শামিম মুন্সি, জসিম মিনা, রোহিত হালদার, মুরাদ শেখ, গাজী ওলিয়ুর রহমান রিজভী, ইমন শেখ, কাইফ সরদার, রবি মুন্সি, কাজী তাসকিন, মোহাম্মদ শেখ সাগর, শান্ত ইসলাম ও সিয়াম শিকদারসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এম, এস।
আপনার মতামত লিখুন :