বাগেরহাটে সুন্দরবন দিবস উপলক্ষে বিডি ক্লিনের নানা আয়োজন


বাগেরহাট নিউজ ২৪ ডেস্ক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৭, ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন /
বাগেরহাটে সুন্দরবন দিবস উপলক্ষে বিডি ক্লিনের নানা আয়োজন

নিজস্ব প্রতিবেদক

বাগেরহাটে নানা আয়োজনে সুন্দরবন দিবস উদযাপন করেছে বিডি ক্লিন, মোরেলগঞ্জ টিম। মঙ্গলবার বাগেরহাটের মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ মিলনায়তনে দিবসটি উপলক্ষে রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃতি, নৃত্য পরিবেশন ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিডি ক্লিন, মোরেলগঞ্জ শাখার আয়োজনে এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মোঃ জাকির হোসেন।

বিডি ক্লিন মোরেলগঞ্জ টিমের উপজেলা সমন্বয়ক মোঃ মিনহাজ ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের ভূগোল বিভাগের সহকারি অধ্যাপক মোঃ হায়দার আলী, আইসিটি বিষয়ের সহকারি অধ্যাপকমোঃ জাকির হোসেন রিয়াজ, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ জসিম উদ্দিন, উদ্ভিদ বিদ্যা বিষয়ের প্রভাষক বেদান্ত হালদার প্রমুখ।

বিভিন্ন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। এছাড়া অংশগ্রহনকারীদের মাঝে সুন্দরবন রক্ষায় সচেতন হওয়ার আহবান জানানো হয়।