
নিজস্ব প্রতিবেদক,
কচুয়ায় খরিপ-১ মৌসুমে ২৪-২৫ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
রোববার (৪ মে) বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিস হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ-এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আকাশ বৈরাগী, কৃষি সম্প্রসারণ অফিসার শেখ নাইমুর রশিদ লিখন ।
এছাড়া উপজেলার দায়িত্বপ্রাপ্ত একাধিক উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
এদিন উপজেলার ৭ ইউনিয়নের ৯ শতাধিক চাষীর মাঝে প্রতি জনকে ৫ কেজি করে উচ্চ ফলনশীল জাতের আউশ (ব্রিধান-৯৮) ধানের বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি করে টিএসপি সার প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :